কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে নববর্ষ উদযাপন

মোঃ মোকাররম হোসাইন, কালাই জয়পুরহাট প্রতিনিধিঃ পুরনো দিনের সব গ্লানি মুছে যাক , ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা কবিগুরুর এ পংক্তিকেই সামনে রেখে কালাইয়ে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। উৎসবমূখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪৩১। এ নতুন বছরের স্বাগত জানাতে উদ্যাপন করতে সমগ্র বাঙালী জাতি আজ এক কাতারে । ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালী কাছে একমাত্র উৎসবের দিনটি ।
রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে শোভাযাত্রা টি উৎসব মুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে এলাকার ভিনদেশী তরুণ তরুণী শিশু কিশোর নারী পুরুষ এবং উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী ,কালাই পৌরসভা সহ ও বিভিন্ন সংগঠনেরা নিজস্ব দেশি পোষাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়।  উক্ত বাংলা বর্ষবরণ শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী অফিসার আবুল হায়াত ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। শোভাযাত্রাটি  উপজেলা পরিষদের চত্বরের সামনে থেকে জয়পুরহাট – বগুড়া মহাসড়কে প্রদক্ষিণ শেষে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এসে শেষ হয়। বিকালে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গানে-গানে মাতিয়ে তোলেন এলাকার বিভিন্ন বয়সের শিল্পীরা।
মঙ্গল শোভাযাত্রা শেষে কালাই সরকারি মহিলা কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হায়াত।
প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওয়াসিম আল বারী,সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু মনীশ চন্দ্র চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *