কালাইয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী আটক

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে কালাই উপজেলার ঢাকায় সমাবেশ শেষে ফিরে আসার পথে বাঁশের ব্রিজ নামক স্থানে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এ তল্লাশি করে বিএনপির ৩৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২৯অক্টোবর) কালাই  উপজেলার বাঁশের ব্রিজ নামক স্থানে এ তল্লাশি করা হয়।
এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালাই উপজেলা জামায়াতের সাবেক আমীরসহ বিএনপি-জামায়াতের ৯ জন নেতাকর্মীকে আটক  করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন , আজ রবিবার  দুপুরে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।
তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় জয়পুরহাট সদরের ২৫ জন, কালাইয়ে ৩ জন, ক্ষেতলালে ৫ জন, পাঁচবিবিতে ৬ জন এবং আক্কেলপুর ৭ জনসহ বিএনপির ৪১ এবং জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট ২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা জানান, ঢাকায় বিএনপির মহাসমাবেশ শেষ করে আসার সময় কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় ৩৭ জনসহ মোট এপর্যন্ত ৪৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *