কালাইয়ে বীজ ব্যবসায়ী ও রাসায়নিক সার ডিলারদের সাথে মতবিনিময়

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আসন্ন রবি মৌসুমে আলু ফসল উৎপাদনে কৃষকদের দোরগোড়ায় সুষ্ঠুভাবে মানসম্মত বীজ ও সরবরাহ নিশ্চিত করণের লক্ষ্যে বীজ ব্যবসায়ী ও রাসায়নিক সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।এ সময় প্রধান অতিথি ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি আইন মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানান। অন্যথায় কোন অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এছাড়াও কৃষি কাজে ব্যবহৃত পণ্যে নিয়ে কৃষকদের যেন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রধান অতিথি ।
এ সময় সভাপতির বক্তব্যে কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, আসন্ন কৃষক ভাইদের বীজ ও সার প্রাপ্তির ভিত্তিতে বাজারে যাতে কৃত্রিম সংকট না হয় এজন্য উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের বৃন্দ মাঠ পর্যায়ে সচেষ্ট থাকবে। পাশাপাশি কালাই উপজেলার ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি করতে বলা হয়।
এ সময়  উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বীজ ও সার ডিলাররা উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *