মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই কারগরি ও বিজ্ঞান কলেজে ১ কোটি ৬ লক্ষ ২০ হাজার টাকা নিমার্ণ কাজে ব্যয়ে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি।
উদ্বোধনের পর দেশ ও জাতীর কল্যাণে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এরপর মাত্রাই কারিগরি ও বিজ্ঞান কলেজের আয়োজনে (৬নভেম্বর) সোমবার দুপুর ১২ টায় উক্ত কলেজ মাঠে “তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের চিন্তা” এ পতিপাদ্য সামনে রেখে শীর্ষক তারুণ্যে ও জন প্রতিনিধি সংলাপ অনুুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাত্রাই কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান নান্টু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট -২আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি তিনি মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়নের কথা এবং এলাকার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রতি ভোট প্রার্থনা করে বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন , উক্ত অনুষ্ঠানে গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।