মোঃ মোকাররম হোসাইন, কালাই জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার নিভৃত পল্লী এলাকায় অবস্থিত মাত্রাই মডেল কলেজটি।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে বহুদিন ধরে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করে আসছিলেন।কালাই উপজেলা সদর থেকে প্রায়১১কিলোমিটার দূরে মাত্রাই
মডেল কলেজটি১৯৯৯ সালে স্থাপিত হলেও পাঠদানের অনুমতি পায়২০০৫সালে।আর সেই থেকে সুনামের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটি জেলার গ্রামীণ এলাকায় শিক্ষা প্রসারে ভূমিকা পালন করলেও দীর্ঘ২৩বছরেওএমপিওভুক্ত হয়নি।সরকার অবহেলিত উপজেলার মাত্রাই ইউনিয়নে শিক্ষা বিস্তারের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক।কিন্তু প্রতিষ্ঠার পর প্রশাসনিক জটিলতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিকের কারণে রোষানলে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি।ফলে নানা চড়াই উৎরাই পেড়িয়ে উচ্চ আদালতের মাধ্যমে ২০০৫ সালে পাঠদানের অনুমতি নিয়ে যাত্রা শুরু করে কলেজটি।যার একাডেমিক স্বীকৃতিও মেলে২০১০সালের১৩মে মাসে।আর সেই থেকে এলাকার শিক্ষানুরাগী ইউপি চেয়ারম্যান লজিকসহ বিত্তবানদের সহযোগীতা নিয়ে কলেজটি পরিচালিত হয়ে এলেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় বেতন না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন২৯জন শিক্ষক-কর্মচারীরা।অবশেষে কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজটি প্রতিষ্ঠার দুই যুগ পরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে ২০২৩ সালের১৭অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আদেশের ফলে দেশের ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একযোগে এমপিওভুক্ত হয়।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে মাত্রাই মডেল কলেজ পরিবারের উদ্যোগে প্রায় ৫৫ মণ চাল,প্রায় ৮০ মণ আলু এবং প্রায় ১৫ মণ খাশির মাংস দিয়ে প্রায়১৫ হাজার মানুষকে খাওয়ার আয়োজন করা হয়েছে।এলক্ষ্যে শনিবার বিকেলে মাত্রাই মডেল কলেজ মাঠে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিরট্টি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজান আলী, মাত্রাই
উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোঃরকিবুল ইসলাম, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হান্নান মন্ডল,এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিসেস সাবিনা হাবিব তালুকদার,মাত্রাই মডেল কলেজেল প্রভাষক ও মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃআব্দুল কাদের,মাত্রাই মডেল কলেজেল প্রভাষক মোঃআমান রহমান তালুকদার আমান প্রমুখ।
আলোচনা সভা শেষে আগামী ৪মে অনুষ্ঠিত কালাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার সহধর্মিণী মিসেস.সাবনিা হাবিব তালুকদারের নাম ঘোষণা দিয়ে উপস্থিত জনগণের কাছে দোয়া,সমর্থনও সার্বিক সহযোগীতা চান তিনি।
এসময় উপজেলার মাত্রাই মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃমাহবুব হাসান
বলেন, মাত্রাই মডেল কলেজটি চালাতে গিয়ে আমরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলাম।শ্রমের পাশাপাশি প্রতি বছর শিক্ষকদের অনুদান দিয়ে চলেছি প্রতিষ্ঠানটি।বর্তমান কলেজটি এমপিওভুক্ত হওয়ার ফলে উপকৃত হলো এলাকার শিক্ষার্থীরা।তাই আমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।