কালাইয়ে  শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এথলেটিকস প্রতিযোগিতা পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত

মো :মোকাররম হোসাইন কালাই জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলায়  শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এথলেটিকস প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২৫ জানুয়ারি) বিকেলে  ময়েন উদ্দীন  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস ,কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারা হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল   কালাই ময়েন উদ্দীন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল হোসেন । উপজেলার  বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষক বৃন্দ সাংবাদিক সহ প্রমুখ ।পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার সার্টিফিকেট তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *