মোঃ মোকাররম হোসাইন, কালাই জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে কালাইয়ে সাংবাদিক মোকাররম এর মমতাময়ী মায়ের কুলখানি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুম’আ নিজবাড়িতে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপি কোরআনখানি, দোয়া-দরূদ পাঠ, জিকির আজগর ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা গোলাম কিবরিয়া প্রভাষক, কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র হাজীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ কুলখানি সম্পন্ন হয়। কুলখানিতে আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর আলী, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহারুল আলম , কালাই প্রেসক্লাবের সেক্রেটারি সেলিম সরোয়ার শিপন, কালাই প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লীগন, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক, এতিম শিক্ষার্থীরা কুলখানিতে অংশ নেন।
উল্লেখ্য, হাতিয়র হাজীপাড়া গ্রামের বাসিন্দা,মৃত গোলাম হোসেন সহধর্মিণী ও সাংবাদিক মোকাররম এর মমতাময়ী মাতা মারিয়া বিবি (৬২) চার ছেলে ও দুই মেয়ে, নাতী, নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে (২৩ অক্টোবর)দুপুর ১.৩০ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বিকেল পাঁচটায় স্থানীয় হাতিয়র কামিল মাদ্রাসার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে ।