কালাইয়ে সেচ মালিকদের অতিরিক্ত অর্থ আদায়ে দিশেহারা কৃষক

মোঃ মোকাররম হোসাইন, কালাই জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলায় চলতি ইরি -বোরো মৌসুমে ধানের জমিতে পানি সেচে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে গভীর নলকূপ মালিকদের বিরুদ্ধে।উপজেলা সেচ কমিটি কর্তৃক নির্ধারিত দরের চাইতে বিঘাপ্রতি ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বেশি আদায় করছেন বলে অভিযোগ তুলেছেন কৃষকরা।এতে ধান রোপণের শুরুতেই লোকসানের কবলে পড়ছেন চাষিরা।
কালাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,
চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলা জুড়ে ১২হাজার ৮৫০ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে।এ উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় গভীর ও অগভীর নলকূপ রয়েছে৭০৭টি ডিজেল চালিত ১৬টি শ্যালো মেশিন রয়েছে।
এ উপজেলার গভীর নলকূপের মালিকদের সাথে কথা বলে জানা যায়, তেলের দাম ও পাহারাদারের মজুরি বেশি থাকায় পানি সেচে বেশি দাম নেওয়া হচ্ছে।
এ উপজেলার বিভিন্ন এলাকায় ইরি-বোরো ধান চাষে পানি সেচ নিয়ে গভীর ও অগভীর নলকুপের মালিকদের মাঝে অনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।বিঘাপ্রতি পানি সেচ মূল্য ৩০০০ থেকে ৩৫০০ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।এ বারে গভীর নলকূপের মালিকরা পানি সেচ মূল্য গত বছরের চেয়ে এক হাজার টাকা বৃদ্ধি করেছে।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী কৃষকরা বলেন, উপজেলা সেচ কমিটির কাছে মৌখিক অভিযোগ করেও কোনো সুরাহা পায়নি। উল্টো কৃষকদের ধমক দিয়ে বলা হচ্ছে,ধানের মূল্য বাড়লে,পানি সেচের মূল্যও বাড়বে।কর্মকর্তাদের সাথে গোপন আতাঁতের কারণে সেচ মালিকরা পানি সেচের মূল্য বৃদ্ধির সুযোগ পেয়েছে।
উপজেলার বিভিন্ন মাঠে খোঁজ নিয়ে জানা গেছে,
গত বছর গভীর নলকূপের মালিকরা প্রতিবিঘা জমিতে পানি সেচের মূল্য বাবদ ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা নিয়েছে।কিন্তু এবারে তা বেড়ে ৩০০০ হাজার টাকা করেছে।উপজেলার পৌর এলাকার সরদার পাড়ার গভীর নলকূপের মালিক বাদেশ আলী রুপচান মিয়া এবারে কৃষকদের কাছ থেকে বিঘাপ্রতি ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা নিচ্ছেন।
এ ব্যাপারে উপজেলার কয়েকজন কৃষক বলেন, আমিরুল ইসলাম,বুলবুল আহমেদ,রেজ্জাক আলি,রফিকুল ইসলামসহ অনেকেই বলেন,পানি সেচের মূল্য এতো বেশি হলে আর ধানের আবাদই করা যাবে না।আবাদে শুধু খরচ-ই কিষাণপাট,সার,ওষুধ,পরিচর্যা করতেই অনেক খরচ।আমরা শুনেছি সেচের পানির জন্যে সরকার ২০ শতাংশ করে টাকা ভুর্তুতি দিয়েছে। সে টাকা তো চোখে দেখি না।
উদয়পুর ইউনিয়নের চেঁচুরিয়া গ্রামের গভীর নলকূপের মালিক মো.নজরুল ইসলাম বলেন, “পানির ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় এবছর আরও ৩টি ডিজেল চালিত শ্যালো মেশিন বসানো হয়েছে। বর্তমানের ৫টি স্যালো মেশিন দিয়ে নিজের জমি ছাড়াও এলাকার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জমিতে পানি সেচ দিচ্ছি।পানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন,ডিজেল ও শ্রমিক মজুরি বৃদ্ধি পেয়েছে।এছাড়া শ্যালো মেশিন ও খুচরা যন্ত্রাংশের দামও বেড়েছে। সেচযন্ত্র চালাতে এবং পানি সরবরাহ করতে লোক রাখতে হয়।সব মিলিয়ে বিঘাপ্রতি ৩ হাজার টাকায় পানি বিক্রি করার পরেও পোষাচ্ছে না বলে দাবি করেন তিনি।
উপজেলা সেচ কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন,চলতি ইরি-
বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে অতিরিক্ত পানির মূল্য নেওয়ার অভিযোগ এখনো কোনও এলাকা থেকে পাইনি। চুক্তিভিত্তিক পানি নেওয়াতে কেউ কৃষকদের বাধ্য করলে সে ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি মো: আবুল হায়াত বলেন, ‘সরকারিভাবে পানির দাম নির্ধারণ করা আছে। কৃষকের কাছ থেকে অতিরিক্ত পানির দাম নেওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *