কাহারোলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঈশ্বানপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলীর বিরুদ্ধে ১৮ অক্টোবর শুক্রবার সন্ধা ৬ টায় স্থানীয় গ্রামবাসী ও বিদ্যালয়ের অভিভাবক.গন্যমান্য বেক্তিবর্গ এবং স্থানীয় একটি ক্লাবের আয়োজনে মুটুনী বাজার হরি মন্দির মাঠে এক প্রধান শিক্ষক আশরাফ আলীর অপসারণ এর দাবীতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা এক এক করে প্রধান শিক্ষক আশরাফ আলীর অনিয়ম দুর্নিয়তি ও সন্ত্রাসী কার্যক্রম এর বিবরণ তুলে ধরে তার অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে অপসারণ দাবী করেন। বক্তারা বলেন প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাবহার করে রাজনৈতিক ও বিভিন্ন ভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে যার প্রমান দেখিয়েছে হঠাৎ হঠাৎ শিক্ষার্থীদের নিয়ে মানব বন্ধন করা শিক্ষার্থীদের হাতে লাঠি দশটা তুলে দিয়ে জমি দখল করা সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিয়ম ছারাই লিজ দেওয়া গাছ কেটে বিক্রি করা সহ প্রশাসনকে তোয়াক্কা না করে নানান অনিয়মের অভিযোগ তুলে ধরে বক্তারা এবং এলাকাবাসী গণহারে স্বাক্ষরিত অভিযোগের স্বারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রদান করেন। এবং পরিশেষে এলাকার সকল অভিভাবক সচেতন মহল প্রশাসনের সংস্লষ্টের কাছে তদন্ত করে প্রধান শিক্ষক আশরাফ আলীর অপসারণ দাবী করে বিক্ষোভ সভা সমাপ্তি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *