কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাসা সবক প্রদান অনুষ্ঠান ২০২৩

সানাউল হক(বাউফল-পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল থানার সিংহেরাকাঠী কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাসা মক্তব শিক্ষাথীর প্রতিযোগিতা ও শতাধিক সবক প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি মোঃ নেছার উদ্দিন শিকদার জামাল (২নং কালিশুরী ইউনিয়ন পরিষদ) বিশেষ অতিথি মোঃ জাহিদুল ইসলাম (১২নং বাউফল ইউনিয়ন পরিষদ) সভাপতি মোঃ শাহআলম মাস্টার (বাংলাদেশ কুরআন প্রচার কমিটি) শাহআলম মাস্টার বক্তব্য রাখেন যে ভবিষ্যতে দেশে মক্তবের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হবে। থাকবে না কুরআন শেখার এ সহজ সুযোগ। আমরা প্রাথমিকভাবে মক্তব শিক্ষা হারিয়ে যাবার কয়েকটি কারণ তার প্রথম কারণ হলো, বর্তমানে কিন্ডার গার্টেন, কোচিং, প্রভাতী স্কুল, ডে-কেয়ারসহ আরও নিত্যনতুন আধুনিক শিক্ষাধারার প্রভাতী ক্লাস মক্তবের শিক্ষাকে সবচে বেশি আঘাত করেছে। ভোরবেলা সন্তানকে ঘুম থেকে জাগিয়েই তাদের তোড়জোড় শুরু হয়ে যায় সন্তানকে কিন্ডার গার্টেন বা প্রভাতী স্কুলে পাঠানোর ব্যাপারে। তারা সন্তানকে যন্ত্রের মতো একটি মানবযন্ত্র বানিয়ে ফেলেন। যার কাজ হলো, ব্যাগভর্তি বই নিয়ে সকাল সকাল স্কুলে যাওয়া এবং দুনিয়ার তাবৎ জ্ঞানে বিদ্বান হওয়া। যাতে করে পার্থিব জীবনের প্রতিযোগিতায় সবার চেয়ে এগিয়ে থাকে। পরকালের চিন্তা তাদের খুব একটা ভাবিত করে না।

এগুলো ছাড়াও কোচিং, প্রাইভেট টিউটর, গানের ক্লাস, নাচের ক্লাস, বিতর্কের ক্লাসসহ আরও নানা ক্লাস করতে করতে একজন শিশুর পক্ষে মক্তবে যাওয়ার মতো সুযোগই থাকে না। আড়ালে পড়ে যায় তার ধর্মীয় শিক্ষার আবশ্যিকতা।

মক্তব শিক্ষা হারিয়ে যাবার আরেকটি মূল কারণ হলো, মানুষের মধ্যে ধর্ম এবং ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়া। এটা সামাজিকভাবে ব্যাপক প্রভাব বিস্তার করছে। মানুষ ইসলামের অনুশাসন না মানার ফলে এই শিক্ষাব্যবস্থার প্রতিও তেমন আগ্রহী হচ্ছে না। মানুষ এখন কেবল নিজেকে নিয়েই ব্যস্ত। এ কারণে আধুনিক মানুষের মনে ধর্ম এবং ধর্মীয় শিক্ষাটা খুব একটা প্রয়োজনীয় হয়ে বিবেচিত হয় না।

টিভি-ডিশ কালচারও অনেকভাবে মক্তব শিক্ষাকে হারিয়ে যেতে প্রভাবিত করছে। অনেক পরিবারে বাচ্চারা অনেক রাত পর্যন্ত টিভি দেখে। ফলে সকালে ঘুম থেকে তারা দেরিতে ওঠে এবং মক্তবে যেতে কোনো ধরনের আগ্রহ বোধ করে না। তাছাড়া টিভি দেখার ফলে ছোট বাচ্চাদের মনে ধর্মের প্রতি বিরূপ প্রভাব পড়ে। তারা মক্তবে হুজুরের কাছে শুনে আসছে ইসলামের নান্দনিকতা কিন্তু তার পরিবারে এবং টিভিতে সে নান্দনিকতা ও মনোরঞ্জনের উপাদান পাচ্ছে অন্যপন্থায়। এভাবে তার মনের মধ্যে ধর্ম এবং বাস্তব জীবন নিয়ে অনেকটা দ্বন্দ্বমুখরতা সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই তার কোমল মনে ধর্মীয় শিক্ষার প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়। আবার পরিবারের মধ্যেও ডিশ-কালচারের কুপ্রভাব তাদেরকে ধর্মীয় শিক্ষার প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। তাদেরকে ভিন্ন সংস্কৃতির আসক্ত করে ফেলে। অধিক টিভি দেখার কারণে ছোট বাচ্চারাও এখন শিশুবয়সেই হিন্দি ভাষা রপ্ত করে ফেলে খুব সহজেই। অথচ কুরআন শিক্ষার জন্য তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা হয় না।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *