মোঃ সহিদুল ইসলাম (মুকুল), কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞানমেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার রেইনা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এ মেলা কুষ্টিয়া জেলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক ইলিয়াস কাঞ্চনের পরিচালনায় বিদ্যুৎ ও পানি অপচয় রোধ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া শিক্ষা ও প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক ইকবাল হিমেল।
উদ্বোধনের পরে মেলায় স্থাপিত স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপন করা ও বিভিন্ন ধরনের উদ্বোধনী ও সৃজনশীল করে অতিথিরা।
পরিশেষে আজ এই মেলার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।