কৃষক দেখছেন আগামী রঙ্গিন স্বপ্ন ইরি ধানের চারায়!

সানাউল হক (বাউফল-পটুয়াখালী):পটুয়াখালীর বাউফলে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশা ও বরফের মত ঠাণ্ডার পানি উপেক্ষা করে ধানের জেলা পটুয়াখালী  পুরোদমে ইরি চাষে ঝুঁকে পড়েছেন কৃষক-কৃষাণীরা। ভোর হতেই শীতল বরফের মত ঠাণ্ডা পানিতে নেমে ইরি ধানের বীজ তোলা আর সেই বীজ তোলে জমিতে সারি সারি ভাবে রোপণ করছেন কৃষক-কৃষাণিরা। ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত ইরি জমি প্রস্তুত করতে হাল চাষ করছেন কৃষক।
আগাম জাতের ইরি  ধানের বীজ রোপণের হিড়িক পড়েছে। তাই ইরি রোপণ নিয়ে যেন চলছে গ্রামে গ্রামে উৎসবের আমেজ। ব্যস্ত সময় কাটছে কৃষক-কৃষাণিদের। এবার অন্য বছরের তুলনায় পটুয়াখালী জেলায় তিনগুণ বেশি জমিতে ইরি ধান চাষ হবে। কারণ হিসাবে উল্লেখ করেছেন, এ বছর আমন ধানের দাম ভাল পাওয়ায় ইরি  ধানের আবাদ বেশি হবে।
পটুয়াখালী  ইরি ধানের মধ্যে হাইব্রিড ও উফসী জাতের ধান বেশি আবাদ হয়। এছাড়াও হিরা-১, হিরা-২, সোনার বাংলা, ইরি-ধান ২৮, ইরি-২৯, ইরি-৮১, ইরি-৭৪, ইরি-৮৯সহ স্থানীয় জাতের কিছু ধান চাষ হচ্ছে।
 পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘনকুয়াশা ঢাকা ভোর। বাড়ি সংলগ্ন জমিতে ধানের চারা তুলছেন অনেক কৃষক ও পরিবারের শিশু-কিশোররা। পুরুষেরা বস্তার মধ্যে কেউবা ধানের চারা নিয়ে মাঠে যাচ্ছেন। কেউ চাষ দেয়া জমির ঘাস পরিষ্কার করছেন। পরিষ্কার শেষে সারিতে লাগানো হচ্ছে ধানের চারা। হালকা হিমেল বাতাসে দুলছে সদ্য লাগানো ধানের চারা। দোল খাওয়া ধানের চারায় কৃষক দেখছেন আগামীর রঙিন স্বপ্ন। চারা বড় হবে, ফসলে ভরে উঠবে তার ধানের গোলা।
কৃষকরা বলছেন, আগাম চারারোপণ করায় ক্ষেতে ফসল ভালো উৎপাদন হয়। আর সারি সারি করে রোপণ করার ফলে পরিচর্যায় স্বস্থি মিলে। এছাড়াও ক্ষেতে রোগ বালাই কম হওয়ায় অন্যান্য ফসল থেকে শতকরা ২০ ভাগ উৎপাদন বেশি হয়।
 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন আর রশীদ, পটুয়াখালী এ বছর ১ লাখ ৭২ হাজার ১২৪ হেক্টর জমিতে ইরি  ধানের আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করা যাচ্ছে এ বছর লক্ষ মাত্রার চেয়েও বেশি জমিতে ইরি ধানের আবাদ বেশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *