আশিকুর রহমান (রিয়াদ): বেশ কিছু দিন ধরে মডেল অভিনেতা শাহিন রেজাকে ইমোশনাল পোস্ট করতে দেখা যাচ্ছে। বেশকিছু নাটক এবং মিউজিক ভিডিও দিয়ে মানুষের মনে স্থান করে নেন। শাহিন রেজা। খুব চঞ্চল এবং দুরন্ত মানুষটাকে বেশকিছু দিন যাবত স্যাড মুলক স্টাটাস দিতে দেখা যাচ্ছে। কারন জানতে চাইলে এড়িয়ে যান। তবে এক পর্যায়ে বলেন মানসিক ভাবে অনেক দিন যাবত অসুস্থ আছি জানিনা এটা থেকে কবে আল্লাহ পাক মুক্তি দিবেন। সবার কাছে দোয়া চেয়েছেন।
কাজ প্রসঙ্গে জানতে চাইলে বলেন। ইতিমধ্যে বেশকিছু ঈদের নাটকের কল রিজেক্ট করেছি । তবে দুইটা ইউটিউব চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ডিরেক্টর অজেয় শাওনের সাথে ও বেশকিছু কাজ হবে সামনে এমনটা জানিয়েছেন। সব ঠিক থাকলে ঈদে শর্টফ্লিম পাবে তার শুভাকাঙ্ক্ষীরা। নিয়মিত কাজ নিয়ে প্রশ্ন তুললে বলেন ভালো চরিএ আর ভালো গল্পের অভাবে কাজ করিনা। আরও বলেন আমি খুব কম কাজ করি। সেটা চরিএ ছোট হোক বাট ভালো ডিরেক্টর এবং ভালো গল্প দেখে করি। সবশেষে সবার কাছে দোয়া চেয়েছেন সব শুভাকাঙ্ক্ষীর কাছে।