কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, চিনি, বিস্কুট, পানি, খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি, মশার কয়েল, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের জন্য গুড়া দুধসহ বিভিন্ন খাবার ও ছাউনি হিসেবে পলিথিন দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবাররা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান নাঈম, বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, রাকিবুজ্জামান নাহিদ, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, তাজামুল ইসলাম দীপু, নাজমুল হাসান, সাঈদুর রহমান, তুহিন হোসেন, রনি ইসলাম, সোহরাব হোসেন, সাজু, সারাফাত, রাসেল, আল আমিন, এন এম রায়হান, ইনামুল হক, আব্দুল্লাহ প্রমুখ।

 

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা হওয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য কেশবপুরের সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করেন।সেই সহায়তার অর্থ থেকে প্রথম পর্যায়ে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৬০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের নেতৃবৃন্দরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *