শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১লা আগস্ট) রাতে হাসানপুর বাজারে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
সমাবেশে হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাস্টার আমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন আলা, উপজেলা শ্রমিক দলের সভাপতি বজলুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, হাসানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মনিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী প্রমুখ।
বক্তারা বলেন, গত দেড় দশকের বেশি স্বৈরাচারী খুনি হাসিনার শাসনামলে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছিল। আজ যখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে আরও বেশি শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীদের ঐক্য গড়ে তুলতে হবে এবং আগামীর সকল আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সহ হাসানপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।