শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পাবলিক ময়দানে গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহির উদ্দিন, আনিসুর রহমান, সন্তোষ কুমার মন্ডল, পলাশ কান্তি হালদার, প্রভাত কুমার রায়, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাবদিয়া-বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম ও সহকারী শিক্ষক শংকর কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।