কেশবপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)। যশোরের কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ জুলাই-২৫) বিকেলে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজন ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মুক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বিলাল হুসাইন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী ওজিয়ার রহমান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর মানব কল্যাণ বিষয়ক সম্পাদক তাজাম্মুল ইসলাম দীপু, জামায়াত নেতা আরফাজুল ইসলাম, আব্দুর রহমানসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *