শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই বিল্পব-২০২৪ এর সকল শহীদ ও আহতদের স্মরণে ভ্যানচালক, পথচারী, গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গত শনিবার (২ আগষ্ট) দুপুরে পৌর শহরের থানার মোড়, গাড়ীর মোড়, মাইক্রোস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড ও কেশবপুর প্রেসক্লাবের সামনে পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এই জুলাই বিল্পবের যুবক তরুণ প্রজন্মের জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জুলাইয়ের সকল শিক্ষার্থীদের স্মরণ করে রাখে। অনেক তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছেন, সেই সাহসী সৈনিকদের কথা স্মরণ করেই এবং জুলাইয়ের সকল শহীদদের স্মরণে পথচারীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী সবসময়ই সাধারণ মানুষের কথা চিন্তা করে, গরিব-অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।আগামীতেও এই সকল মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। আলোচনা শেষে পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, পেশাজীবি সংগঠনের সভাপতি আইনজীবী ওয়াজিউর রহমান, সমাজসেবা বিভাগের প্রধান কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, সদর ইউনিয়নের আমীর অধ্যাপক তরিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।