শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার আয়োজন করেন উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজাউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, কেশবপুর থানার পুলিশ উপপরিদর্শক ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কৃষি উদ্দোক্তা ও বাংলাদেশ কৃষি ব্যাংক কেশবপুর উপজেলা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা দ্বীপজয় বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের অধিকাংশ মানুষের জীবিকা সরাসরি কৃষির ওপরেই নির্ভরশীল। আধুনিক প্রযুক্তি ও উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধির ফলে ধান, পাট, আলু, শাকসবজি ও মাছ উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং বাংলাদেশ বিশ্বে অন্যতম দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সরকার কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে হাজার হাজার কৃষিযন্ত্র বিতরণ করাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। শুধু উৎপাদন নয়, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতেও গুরুত্ব দিচ্ছে।
বক্তারা আরও বলেন, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। সেজন্য কৃষকের টেকসই উন্নয়নে কৃষি খাতে আধুনিকায়ন অপরিহার্য। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে কৃষিতে আরও উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে হবে। এছাড়াও কৃষকদের পাশাপাশি শিক্ষিত তরুণদেরও আধুনিক কৃষিতে উৎসাহিত করতে হবে, যাতে তারা কৃষি কাজকে পেশা হিসেবে নিতে পারে।তাহলেই আমাদের কৃষি খাত এগিয়ে যাবে এবং এদেশ এগিয়ে যাবে।
কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৩টি স্টলে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হবে। এ মেলা আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশারাফ-উজ-জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হাসান নাঈম, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ইকতিয়ার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সাংবাদিক শাহিনুর রহমান, কামরুজ্জামান রাজু, মাছুম বিল্লাহ, আব্দুল করিম, জাকির হোসেন, রাজিব চৌধুরী, ইমরান হোসেন, রনি হোসেনসহ কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ।