শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৮ জুলাই) সকালে
উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে কৃষি অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশীয় ফলের পরিচিতি ও সম্ভাবনাকে তুলে ধরতেই এই মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা আম, কাঁঠাল, মাল্টা, জাম, তরমুজ, আনারস, ড্রাগনসহ বিভিন্ন প্রকারের ফল সরবরাহ করেছেন। আগামী ১০ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ মেলায় দর্শনার্থীরা বিলুপ্তপ্রায়, অপ্রচলিত ও সম্ভাবনাময় বিভিন্ন জাতের ফল সম্পর্কে জানতে পারছেন এবং ফল চাষের নতুন প্রযুক্তি সম্পর্কেও ধারণা নিতে পারছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসির আরাফাত, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কিরণময় সরকার, উপ-সহকারী কৃষি অফিসার রাশেদ আলম রিন্টু, কিশোর কুমার দাস, মিলন কুমার দাস, দীপঙ্কর বিশ্বাস, নাজমুল আলম, হাবিবুর রহমান, মশিউর রহমান, সাজু আহমেদ, শুভংকর মন্ডল, বিকাশ কুমার মন্ডল, অনাথ বন্ধু দাস, কবির আহমেদ, রবি কুমার সরকার, আছানুর রহমান, রুস্তম আলী, জি এম জাহাঙ্গীর হোসেন প্রমূখ।