শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে প্রখর রোদের মধ্যে বোরো ধানের ক্ষেতে কাজ করা তৃষ্ণার্ত কৃষকের মাঝে স্যালাইন, বিশুদ্ধ পানি, সরবত ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল ৮টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ২০টি বিলের এক হাজার তৃষ্ণার্ত কৃষকের মাঝে স্যালাইন, বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, বৈশাখ মাসের প্রখর রোদের মধ্যে বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। প্রচন্ড গরমে ধানের ক্ষেতে কাজ করা কৃষকের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে আবুল হোসেন আজাদ কৃষকদের তৃষ্ণা মিটানোর কর্মসূচী গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বুড়িহাটি দক্ষিণ বিলের বোরো ধানের কাটা ও বাড়িতে নিয়ে যাওয়া দুই শতাধিক কৃষকের মাঝে স্যালাইন, বিশুদ্ধ পানি এবং বিস্কুট বিতরণ করেন। পরে কাবিলপুর, হাসানপুর, টিটাবাজিতপুর, মোমিনপুর, ভান্ডারখোলা, বগা, সকশেকেনপুর, মহাদেবপুরসহ ১৫টি বিলে কৃষকদের মাঝে স্যালাইন, বিশুদ্ধ পানি, সরবত ও খাদ্য সামগ্রী বিতারণ করেন। প্রচন্ড দাবদাহে কৃষকেরা তৃষ্ণা মিটাতে পেরে আবুল হোসেন আজাদের প্রতি অনেকেই খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান (কাকর), সহ-সাধারণ সম্পাদক তবিবুর রহমান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, যুবদল নেতা তরিকুল ইসলাম সহ উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।