শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুর প্রেসক্লাবের সদস্য প্রয়াত সাংবাদিক শহিদুল ইসলাম ও সাংবাদিক আব্দুস সামাদ রিপনের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মোল্যা আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম-সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, অলিয়ার রহমান প্রমুখ।
সভা শেষে কেশবপুর প্রেসক্লাবের সদস্য মরহুম দুই সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।
সম্প্রতি সাংবাদিক শহিদুল ইসলাম গত ২ ফেব্রুয়ারি সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং সাংবাদিক আব্দুস সামাদ রিপন গত ৪ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে অসুস্থজনিত কারণে মারা যান।