কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আনোয়ার হোসেন এর যোগদান ​

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে তাঁর আগমনের সাথে সাথেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাকে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে নবাগত ইউএনও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।

 

​এর আগে তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। কর্মরত থাকাকালীন তাঁর জনবান্ধব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সর্বমহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি ৩৬তম বিসিএসের একজন কর্মকর্তা।

 

​নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দায়িত্ব গ্রহণের পর তাঁর নতুন কর্মস্থলে মেধা, কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্বে কেশবপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে এমন প্রত্যাশা সবার মাঝে। তাঁর হাত ধরেই সততা ও দক্ষতার সফলতার প্রতিফলন ঘটবে ও কেশবপুর উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করছেন স্থানীয় সাধারণ জনগণ এবং সচেতন মহল। নবাগত ইউএনও মহোদয়ের দায়িত্ব পালনে সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর কর্মময় ভবিষ্যৎ কামনা করেছেন স্থানীয় অনেকেই।

 

শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *