কেশবপুরে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ওই বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস.এম মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এবং বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রাজনগর বি.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, আটন্ডা এস.এল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান, রেজাকাটি শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি আহসান হাবিব, সহ-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, রেজাউল করিম, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী জাহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষাকাবৃন্দ এবং বেসরকারি নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯২ সালে বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিয়ে গঠিত হয় কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। যার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এস.এম রুহুল আমিন। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সমিতির সভাপতি এস.এম মুনজুর রহমান এবং সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত সমিতির সকল নেতৃবৃন্দের নিয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *