কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, র‍্যালি ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ”।

 

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, রিফাত হোসেন মিরাজ।

 

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না।

 

অনুষ্ঠান আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর চেয়ারম্যান কে আজাদ ইকতিয়ার, বে-সরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান মায়া, মডার্ণ হাসপাতালের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন্তু, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রাহাদুল হাসান সুজন, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাছুম বিল্লাহ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সদস্য মেহেরাব হোসেন বাঁধন, সাংবাদিক পরেশ দেবনাথ, আব্দুল করিম, আব্দুল খালেক, সোহেল পারভেজ, এম এ রহমান, আক্তার হোসেন, সালাম মুর্শীদি, নারগিস পারভীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ। 

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণার পর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *