কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র পক্ষ থেকে ইউএনও এম এম আরাফাত হোসেনকে বিদায় সংবর্ধনা

শামীম আখতার, (খুলনা) : যশোরের কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি ও বদিলজনিত কারণে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে পৌরশহরের টাইগার পয়েন্ট ন্যাশনাল প্রেস সোসাইটি’র কার্যালয়ে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব করেন। 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল আলম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, খায়রুল আনাম, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, ক্রিড়া সম্পাদক শাকিব আল হাসান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই সদ্য বিদায়ী ইউএনও আরাফাত হোসেনকে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে স্মৃতিচারণমূলক আলোচনা সভা শেষে  সদ্য বিদায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌরভ কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রায়হান কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, মেহরাব হোসেন বাঁধন, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পরেশ দেবনাথ, সোহেল পারভেজ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *