কেশবপুরে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৩ আগস্ট) বিকালে ২নং ওয়ার্ডের যুবদল নেতা ইউনুস আলীর বাড়িতে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠাকে প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। কারণ দেশে সুশাসন ও ন্যায়-বিচার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাস্ট্র ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদের কাছে বা আমার কাছে যেতে কোন প্রটোকল লাগবে না, যেকোন প্রয়োজনে আপনারা যাবেন, কোন মাধ্যম লাগবেনা। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। আপনাদের নেতা আবুল হোসেন আজাদ সবসময় কেশবপুর উপজেলাবাসীর জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আগামীর রাস্ট্র নায়ক আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের কথা বলেছেন, তার মধ্যে নারীদের সুরক্ষাসহ কর্মসংস্থানের কথা বলা হয়েছে। আমাদের দেশে নারী পুরুষ প্রায় সমান। সেজন্য আমাদের নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে অবশ্যই বিজয়ী করতে হবে।

 

অনুষ্ঠানে মঙ্গলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আলমগীর সিদ্দিক, দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, মৎস্য ও তাঁতি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদিকা নাজমা সুলতানা।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর মহিলাদল নেত্রী রেকসোনা খাতুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ ইউনিয়ন ও ২নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *