কেশবপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)ঃ যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

আবুল হোসেন আজাদ বক্তব্যে বলেন, বিএনপি ও দেশের সর্বস্তরের মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পরামর্শে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। সেই রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি কুচক্রী মহল এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছেন নির্বাচনে অংশ নিলে এদেশের মানুষ তাদের ভোট দিবে না। তাই বিএনপির গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সহসভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, সহসভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মগবুল হোসেন মুকুল, দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বাবু সদস্য সচিব মনিরুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ র‍্যালিতে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *