শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ যশোর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবুবকর আবু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জনতার ঢল নামে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার-হাজার নেতাকর্মীদের আগমনে দলীয় কার্যালয় প্রাঙ্গণ কানাই কানাই পুর্ণ ছিল।
স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি (খুলনা বিভাগীয়) ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর করির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, মরহুম আবু বকর আবু’র ভাইপো হুমায়ূন কবির।
বক্তারা বলেন, আবু বকর আবু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের আপোষহীন নেতা, তার জনপ্রিয়তায় ভীত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে হত্যা করেছে। পুলিশের দেয়া ওই রিপোর্ট আওয়ামী লীগের সাজানো। ওই রিপোর্ট ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই মামলা দ্রুত সময়ে পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের গণতন্ত্র ধংস করে জোরপূর্বক ১৬টি বছর রাষ্ট্রক্ষমতায় ছিল। ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপির অসংখ্য নেতাকর্মীদের খুন, গুম, মারপিট, জখম করেছে। লক্ষ-লক্ষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো সমাজে বর্তমান। তাই ছাত্র আন্দোলনকারীদের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে সেই সব দোসররা। ছাত্র আন্দোলনের এই অর্জন কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীতে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। সেজন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহবান জানান বক্তারা।
পরে মরহুম আবু বকর আবু’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবু ২০১৮ সালের ১২ নভেম্বর দলীয় ফরম ক্রয় করেন। ১৯ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেওয়ার জন্য রাজধানীর পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে ৪র্থ তলায় ৪১৩ নম্বর রুমে অবস্থান করছিলেন। কিন্তু ১৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। পরেরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। সেখানে অনুমান রাত ৮টার দিকে আবু বকর আবু’র মরদেহ শনাক্ত করেন তারই আপন ভাইপো হুমায়ুন কবির।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কে এম খলিলুর রহমান, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, উপজেলা যুবনেতা আলমগীর হোসেন, আব্দুল গফুর, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, যশোর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, কেশবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুল ইসলাম সাগর, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহবায়ক অহেদুর রহমান অন্তু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, সেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।