কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোর জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম মহোদয়ের কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্ব করেন। 

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর কেশবপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সুশীল সমাজের পক্ষ থেকে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার কর্মপরিষদের সদস্য এ্যাডভোকেট ওজিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাহা, কেশবপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ। 

 

মতবিনিময় সভা শুরুর আগে নবাগত জেলা প্রশাসক মহোদয়েকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সভা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *