কেশবপুরে বৈরী আবহাওয়ার মধ্যেও বিএনপির নারী সমাবেশে নারীর উপস্থিতি লক্ষনীয়

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও সমাবেশে নারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে আটন্ডা-শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বৈরী আবহাওয়ার মধ্যে সমাবেশে উপস্থিতি মা-বোনদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

 

অনুষ্ঠানে মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, যশোর জেলা মহিলা দলের সহসভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদিকা নাজমা সুলতানা, উপজেলা মহিলা দলের নেত্রী শাহানারা খাতুন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমূখ। 

অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম ও যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ। 

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিমউদ্দিন, মোশারফ হোসেন, মাসুদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাজী, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা মহিলা দলের নেত্রী রুবিনা খাতুন, পৌর মহিলা দলের নেত্রী রেক্সনা খাতুন সহ মজিদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার নারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *