শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত কেশবপুর উপজেলা কমিটির আয়োজনে সোমবার (৩০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ পরিমল চন্দ্র পাল, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকার পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক শাহিনুর রহমান প্রমূখ।
সভায় জানানো হয়, কেশবপুর উপজেলায় ছোট-বড় মাছের ঘের ৪৬৫৮ টি, পুকুর-জলাশয় ৬৬৪০টি, বাওড় ২টি ও নদী ৫টি ও খাল ৫৯ টি। এ উপজেলায় প্রতিবছর ৩৭’হাজার ৬’শত ৩১.৮৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। যার মধ্যে এ উপজেলায় আনুমানিক ৬’হাজার ৯.৮৫ মেট্রিক টন মাছের চাহিদা মিটিয়ে ৩১’হাজার ৬২২ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেরিন ফেশারিজ কর্মকর্তা অর্পিতা বিশ্বাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রেসক্লাব কেশবপুরের সহ-সভাপতি পরেশ দেবনাথ, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, সাংবাদিক কামরুজ্জামান রাজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।