কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়েছে। গত শনিবার (২৯ আগস্ট) সকালে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়।

আগামী সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেই কথা চিন্তা করে মানবিক দৃষ্টি কোণ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করেন শাহেদা-জবেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক এস.এম রাশিদুল ইসলাম। 

পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এস.এম রাশিদুল ইসলাম বলেন, অত্র প্রতিষ্ঠানের পাঠদানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার প্রয়াস অব্যাহত রাখতে চাই। খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *