কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত রাজমিস্ত্রী হায়দার আলীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হায়দার আলী (৩৬) নামে এক রাজমিস্ত্রীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত হায়দার আলী দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কেশবপুরের ফটো সাংবাদিক রায়হান জনি (রনি) এর ফুফাতো ভাই। সে উপজেলার বেলকাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় কেশবপুর-পাঁজিয়া সড়কে

দুর্ঘটনার শিকার হন হায়দার আলী। দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। খুলনায় নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি হলে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত সোমবার সকালে খুলনায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *