সংস্থার নির্বাহী পরিচালক দীপালি রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল খায়ের মহালদার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান শেখ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক এম.এ রহমান, ইউপি সদস্য নাজমা সুলতানা, শাহানাজ পারভীন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার বালা।
সভায় উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য নারী প্রার্থীগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ।