কেশবপুরে হতদরিদ্রদের ভ্যান ও গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন-এমপি আজিজুল ইসলাম

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশেরের কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল এবং দুস্থ-হতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে এডিপি’র অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে ২১৬ ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং ৬৭ জন দুস্থ-হতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন সভাপতিত্ব করেন এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা। 

পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন গরীব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এমপি মহোদয়।  

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকার পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *