শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ রমজান) বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফতেপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুক খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কে এম খলিলুর রহমান।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রভাষক আব্দুর রউফ।
এছাড়াও একই দিনে সাগরদাঁড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, মজিদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গোলাঘাটা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে, ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, সুফলাকাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কাকবাঁধাল জামে মসজিদের সামনে, গৌরিঘোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ন্যাসগাছা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ও হাসানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুড়িহাটি বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।