শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) কেশবপুর পৌরসভার বিভিন্ন ওর্য়াড পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১, ৩, ৪, ৬ ও ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সদস্য ফরম বিতরণ করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল।
প্রধান বক্তা ছিলেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল আলম বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সৈয়দ ইকবাল রাজু, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবলু রানা বাবু।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন ও যুগ্ম-আহবায়ক শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খন্দকার ফকরুজ্জামান রাসেল, মাস্টার আব্দুর রহিম সহ কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দল এবং পৌরসভার ১, ৩, ৪, ৬ ও ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।