শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ কেশবপুর পৌর সেচ্ছাসেবক দলের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে ওই পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ।
প্রধান বক্তা ছিলেন, যশোর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন যশোর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফায়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যশোর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর করির বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন কেশবপুর পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং যুগ্ম-আহবায়ক শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, টিপু সুলতান, মজিদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আজিজুল হাকিম, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলসহ পৌরসভার ৯টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সভা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি যশোরে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই গিয়ে শেষ হয়।