মো: মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
ওই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন ক্ষেতালাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল । এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, ক্রীড়া সংস্থা সদস্য সচিব আজিজার রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, মিজানুর রহমান, আজিজুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।