লেখক – এস এম শহীদুল্লাহ সরকার
খারাপ লোকের গলাবাজি,
বাজায় কথার ঢোল,
সব খানে সেই গন্ডগোলে,
সব খারাপের মূল।।
খারাপ লোকের খারাপিতে
পরলে কারো চোখ,
কথা কাজে পুলিশ পুলিশ,
সাহসে ফুলায় বুক।।
খারাপ লোকের চরিত্র গুণ,
বাইরে অনেক ভালো,
খারাপ লোকের করলে শাষন,
জ্বলেনা ঘরে আলো।।
সব খারাপে খারাপ লোকের,
হই হোল্লা বেশি,
ভালো লোককে দেয় ফাঁসিয়ে,
হয়না সেই দোষী।।
খারাপ লোকের মূলমন্ত্র হয়,
সাহসে ভরা বুক,
সকল কাজে বুক ফুলিয়ে,
পেতে চায় সুখ।।
স্বামী কিংবা স্ত্রী খারাপ,
সন্তান কিবা ঝি,
সংসারে সুখ যায় চলে যায়,
যতোই মাখো ঘি।।
এই সমাজের পাতায় পাতায়,
খারাপ বিশাল ভাব,
খারাপ একদিন হবেই ধবংস,
ছাড়েনা পাপ বাপ।।