খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৮ জানুয়ারি) বিকালে বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরণের মেলা বেশি করে আয়োজন করতে হবে। মানসম্মত পণ্য উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এতে করে দেশ লাভবান হবে এবং ক্রেতা-বিক্রেতা উপকৃত হবে। বর্তমান সময়ে ছেলে-মেয়ে কেউ বেকার থাকতে চায়না। দেশের অর্থনৈতিক উন্নয়নে ছোট ছোট উদ্যোক্তরা ব্যাপক ভূমিকা রেখে চলছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য সামগ্রির প্রচার ও প্রসার বাড়াতে হবে। চাকুরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকুরি দিতে পারলে দেশের বেকারত্বের হার কমে আসবে। 

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার ও খুলনা বিসিকের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ। স্বাগত বক্তব্য রাখেন বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। 

উল্লেখ্য, ১০ দিনব্যাপী বিসিক মেলায় ৩৫টি স্টল থাকবে। এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *