শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : খুলনা নগর উন্নয়নে যুব ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ সেপ্টেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ এর আয়োজনে খুলনা নগরভবনে ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপের উদ্দেশ্য ছিল একটি নগর যুব কাউন্সিল প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশনের সাথে যুব সংগঠনগুলোর সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে একসাথে কাজ করা, নগরীর প্রধান নাগরিক সমস্যাগুলো চিহিৃত করে তার সমাধান খুঁজে বের করা এবং খুলনাকে আরও অন্তর্ভূক্তমূলক টেকসই নায্যতার ভিত্তিতে সহনশীল নগরী হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেন, বিশ্বে সকল জনপদ বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে। নাগরিকরা যখন বুঝতে পারবে নগরের সবকিছু তার কল্যাণের জন্য তখনই নগরটি পূর্ণতা পাবে।
সিরাক এর নির্বাহী পরিচালক এস এম সৈকতের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম ও চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম.জাভেদ ইকবাল, আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ।
সংলাপে আংশগ্রহন করেন স্থানীয় প্রশাসন, যুব সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।