মোঃ সহিদুল ইসলাম (মুকুল), কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ২০২২- ২০২৩ আঞ্চলিক পর্যায়ে কুষ্টিয়া চ্যাম্পিয়ন হওয়ায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের সুইমিং কমপ্লেক্সে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।
৪১-তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা সভাপতি সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খাইরুল আলম, খুলনা বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট অনুপ কুমার নন্দী।
প্রধান অতিথি বলেন কুষ্টিয়া খেলাধুলার দিক থেকে এগিয়ে যাচ্ছে। এই জেলার ক্রীড়াঙ্গনের অতীত ইতিহাস ফিরে আসতে শুরু করেছে। তিনি আরো বলেন কৃতি খেলোয়ারদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করতে হবে। খেলোয়ারদের মর্যাদা না দিলে ভালো খেলোয়ার তৈরি হবে না।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি বলেন, খেলাধুলার মাধ্যমে সারা পৃথিবীতে বাংলা দেশের নাম ছড়িয়ে পড়েছে। যেটা অন্য কোন ভাবে এত দ্রুত পরিচিত হওয়া সম্ভব ছিল না এবং পৃথিবীর যে দেশে হোক না কেন যখন খেলার শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত বেজে ওঠে তখন আমরা গর্বিত হই ও পুলকিত হই।