গণ অধিকার পরিষদে ড.রেজা কিবরিয়া ও নুর

কালের সংবাদ ডেস্কঃ গণ অধিকার পরিষদের জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ জুলাই দলের উচ্চতর পরিষদর বৈঠক ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

কাউন্সিলের আগ পর্যন্ত এক নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কাউন্সিলের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্যসচিব রুটিন দায়িত্ব পালন করবেন।

রেজা কিবরিয়া এর আগে আর্থিক অস্বচ্ছতা, সরকারের সঙ্গে আঁতাত ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনেন নুরের বিরুদ্ধে। এমন অভিযোগে নুরকে বহিষ্কার করেন তিনি।

এরপর রেজা কিবরিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন নুর ও তাঁর সমর্থক নেতারা।

ঢাকায় প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ রমাদানের অভিযোগ অনুযায়ী মোসাদের এজেন্টদের সঙ্গে অন্তত তিনটি বৈঠক করেছেন নুর। অবশ্য নুর এই অভিযোগ নাকচ করে দেন।

আজ শনিবার হয়ে গেল গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটির বিশেষ জরুরি সভা। এই সভা ডেকেছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। সভাপতিত্ব করার কথা ছিল তাঁরই। তিনি রওনা হয়েছিলেন নিজের বাসা থেকে। কিন্তু শেষ পর্যন্ত মাঝপথেই ফিরে গেছেন, সভায় যোগ না দিয়ে।

সদস্যসচিব নুরুল হক নুর একই সময়ে আরও তিনটি সভা ডেকেছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় কমিটির সভায় সারা দেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতা–কর্মী ও বহিরাগত লোক এনে কার্যালয়ের আশপাশে জড়ো করেছেন। বিশৃঙ্খলা এড়াতে ও নেতা–কর্মীদের নিরাপত্তার কথা ভেবে তিনি জরুরি সভায় অংশ নিতে যাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *