মোঃ মোকাররম হোসাইন কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহীর বিভাগের) দায়িত্বপ্রাপ্ত এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের মালিকানা লুট করেছিল, সে মালিকানা প্রতিষ্ঠার জন্য আমরা ১৭ বছর আন্দোলন করছি। শেখ হাসিনা পালিয়েছে কিন্তু দেশে শৃঙ্খলা ও শান্তি ফিরেনি। কারণ দেশ গণতন্ত্রহীন। যত তাড়াতাড়ি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে অত তাড়াতাড়ি দেশের মানুষ হাফ ছেরে বাঁচবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দ্রæত নির্বাচন চাই।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যাদের জনসমর্থন নেই, তারা নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা আশা করি এ বিষয়ে সরকারের বোধোদয় হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রæত নির্বাচন দিবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, যুবদল নেতা সৈয়দ শহিদুল ইসলাম লিপটন প্রমূখ।