তমালিকা মল্লিক প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমানপ্রভাবের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোমারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায়সরকারি ও বেসরকারি পর্যায়ে জরুরি অভিযোজনউদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শ্যামনগরউপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ।
এই দাবির প্রেক্ষিতে ২৬ জুলাই ২০২৫ বেসরকারি উন্নয়নসংস্থা লিডার্স–এর সহযোগিতায় শ্যামনগর লিডার্সঅফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিতহয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টারনজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ফোরামেরসম্পাদক রনজিৎ কুমার বর্মন, সদস্য শাহানা হামিদ, চন্দ্রিকা ব্যানার্জী, নুরুন্নাহার ঝর্ণা, তপন কুমার মণ্ডলপ্রমুখ।
বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেউপকূলীয় জনগণের জীবন–জীবিকা চরম ঝুঁকিতেপড়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস এবংলবণাক্ততার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুতহওয়ার ঝুঁকিতে রয়েছে।”তারা সতর্ক করেন, “এইঅবস্থায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতেউপকূল জনমানবশূন্য হয়ে যেতে পারে।”
বক্তারা আরো বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমজোরদার করা ছাড়া উপকূলীয় মানুষের ভবিষ্যৎনিরাপদ করা সম্ভব নয়। এজন্য সরকারের পক্ষ থেকে:দুর্যোগ–প্রবণ এলাকায় বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ, উপকূলবাসীর জন্য টেকসই জীবন–জীবিকার ব্যবস্থা ও স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন এইসব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বানজানানো হয়।
সভা শেষে, আগামী ছয় মাসের জন্য একটি কার্যকরকর্মপরিকল্পনা গৃহীত হয়, যা উপকূলীয় জনগণেরঅধিকার রক্ষা এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনেকার্যকর ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।