জন্মদিনের শুভেচ্ছা জানানো জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

বিশেষ প্রতিবেদন, কালের সংবাদঃ. প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন।

শুকরিয়া- আলহামদুলিল্লাহ!
১৪ নভেম্বর ছিলো আমার জন্মদিন!

আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ ….!
“মোঃ শোয়েব আক্তার (এম.এ) পাটোয়ারী” আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি। দেশ ও জাতির কল্যাণে সমাজসেবক হিসেবে কাজ করতে পারি, আমি সবার কাছে দোয়া চাই।

প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার কাছে ও তাই তেমনই।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার আমার জন্মদিন উপলক্ষে Facebook, WhatsApp, messenger, instagram, telegram & imo ও মুঠোফোনে কল করে এবং বিভিন্ন ভাবে যোগাযোগ করে, আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, আমার জন্য যারা দোয়া ও ভালোবাসা দিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অন্তরেরর অন্তস্থল হতে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

আমাকে সবাই ভালোবাসার যে দৃষ্টান্ত দেখিয়েছেন তা আমার জীবনে কখনো ভুলার মতো নয়। সকলের ভালোবাসা আর আন্তরিকতা আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরণা যুগিয়েছে। আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ।

আমি কৃতজ্ঞ সকলের প্রতি, আমি সকলের ভালোবাসায় সিক্ত। ধন্যবাদ সবাইকে.!
আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। যে যেখানে, যে অবস্থায় আছেন, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। সবার প্রতি রইল শুভ কামনা।

নোটিফিকেশন এর ভীড়ে অনেকের শুভেচ্ছা বার্তার উত্তর দিতে দেরি হয়েছে, আবার অনেকেরটা একদম দেওয়া হয়নি, তার জন্য বিনয়ের সঙ্গে দুঃখিত। পরিশেষে সবার কাছে দোয়া চাই- আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *