জয়পুরহাটের এসপির মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলমের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে।

আজ সোমবার এ বিষয়ে (১৪ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ‘জয়পুরহাট জেলা পুলিশ’ থেকে এক স্ট্যাটাসে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

‘জয়পুরহাট জেলা পুলিশ’ এর ফেসবুক পেইজের পোস্টে লেখা রয়েছে— সন্মানিত শুভানুধ্যায়ীগণ, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জয়পুরহাট জেলার পুলিশ সুপার মহোদয়ের সরকারি ফোন নম্বর +৮৮০১৩২০………..০০ ক্লোন করে কতিপয় দুষ্কৃতিকারী ওই নম্বর হতে বিভিন্ন ব্যক্তিবর্গকে ফোন করছে। কেউ যেন বিভ্রান্ত হয়ে ক্লোনকারীর ফাঁদে পা না দেয়, সেজন্য সকলকে সতর্ক করা হচ্ছে। ক্লোনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *