জয়পুরহাটে দস্যুতা চক্রের মুলহোতা গ্রেফতার ৩

মো: মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে র‌্যাবের অভিযানে দস্যু চক্রের মুল হোতা সহ ৩জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্প্রতিবার রাতে সদর উপজেলার ভাদশা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলো- দস্যু  চক্রের মুলহোতা জয়পুুরমামূনূরছ উপজেলার ভাদশা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মুনছুর আলী(৩৪) গোপালপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে বেলাল হোসেন ওরফে সাজু(৪০)। ও একই গ্রামের আলম হোসেনের ছেলে মামূনূর রশিদ ওরফে মামুন শক্রুবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান চক্রের মুলহোতা মুনসুর আলী সহ তার অন্য সহযোগীরা মাদকাক্ত ছিলেন। মাদকের টাকা জোগার করতেই তারা চুরি দস্যুতা ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক অপরাধের সঙ্গে জড়িত ছিল।

ঘটনার দিন উপজেলার ভাদশা ইউনিয়নের ঘোষপাড়া গুচ্ছ গ্রামের শিম গাছের মাচার নিচে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অযিান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। পরে আটক কৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *